Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্প ক্ষমতায় ফিরতেই ইস্তফা দেওয়া অ্যাটর্নির দেহ উদ্ধার, রহস্য

নিউ ইয়র্ক: ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পদত্যাগ করেছিলেন অ্যাটর্নি জেসিকা আবের। শনিবার বাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করল পুলিস। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত চলছে। মুখ্য স্বাস্থ্য পরীক্ষকের অফিস জানিয়েছে, ময়নাতদন্তের পর জেসিকার মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ২০ জানুয়ারি পর্যন্ত ভার্জিনিয়ার পূর্ব ডিস্ট্রিক্টের (ইডিভিএ) অ্যাটর্নি হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। বিবৃতিতে আলেকজান্দ্রিয়া পুলিস জানিয়েছে, শনিবার সকাল ৯টা ১৮ নাগাদ প্রথম খবর আসে। তড়িঘড়ি বেভারলি ড্রাইভের ৯০০ ব্লকের একটি বাড়িতে যায় টিমের সদস্যরা। সেখানেই উদ্ধার হয় ৪৩ বছর বয়সি জেসিকার মৃতদেহ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ইডিভিএ-র ভারপ্রাপ্ত অ্যাটর্নি এরিক এস সাইবার্ট। বলেন, ‘পরামর্শদাতা ও আইনজীবী হিসেবে জেসিকা ছিলেন অতুলনীয়। অল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করেছিলেন।’ ২০০৯ সালে সহকারী মার্কিন অ্যাটর্নি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জেসিকা। ২০২১ সালের আগস্টে জেসিকাকে অ্যাটর্নি হিসেবে নিযুক্ত করে তৎকালীন জো বাইডেন প্রশাসন। তবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই পদত্যাগ করেন ওই কৃতী আইনজীবী।

ট্রাম্প ক্ষমতায় ফিরতেই ইস্তফা দেওয়া অ্যাটর্নির দেহ উদ্ধার, রহস্য
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ