প্রাক্তন বিধায়ক পরশ দত্ত প্রয়াত
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাতে প্রাক্তন বিধায়ক পরশ দত্ত প্রয়াত হয়েছেন। ৭৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন রাতে

Advertisement

লেক গার্ডেন্সের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তৃণমূল প্রার্থী হিসেবে তিনি ২০০১ সালে বেহালা পূর্ব, ২০১১ ও ২০১৬ সালে জগদ্দল কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পালাবদলের পরও তিনি নেত্রীর সঙ্গে ছিলেন। পরিষদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা ছিল চোখে পড়ার মতো। সুবক্তা হিসেবে বিধানসভাতেও পরিচিতি ছিলেন। তবে শারীরিক সমস্যার কারণে বেশ কিছুদিন তিনি রাজনৈতিক সক্রিয়তা কমিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। পরিবারের তরফে জানা গিয়েছে, শনিবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।