Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রাক্তন ‘মিস পুনে’র মৃত্যু: ফের ময়নাতদন্তের দাবি

বিয়ের ছ’মাসের মধ্যে উদ্ধার ঝুলন্ত দেহ! ভোপালে প্রাক্তন ‘মিস পুনে’ ত্বিশা শর্মার মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে শোরগোল পড়েছে। ত্বিশার পরিবারের দাবি, পণের দাবিতে অত্যাচার করে তাদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন।

প্রাক্তন ‘মিস পুনে’র মৃত্যু: ফের ময়নাতদন্তের দাবি
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: বিয়ের ছ’মাসের মধ্যে উদ্ধার ঝুলন্ত দেহ! ভোপালে প্রাক্তন ‘মিস পুনে’ ত্বিশা শর্মার মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে শোরগোল পড়েছে। ত্বিশার পরিবারের দাবি, পণের দাবিতে অত্যাচার করে তাদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। তবে ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা বলা হয়েছে। এজন্য স্থানীয় আদালতে দ্বিতীয়বার ত্বিশার দেহের ময়নাতদন্তের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। তাদের অভিযোগ, ত্বিশার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যা থেকে সন্দেহ জোরালো হয় যে এই মৃত্যু আত্মহত্যা নয়। কিন্তু প্রথম ময়নাতদন্তে এই আঘাতের চিহ্নগুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলেই ত্বিশার পরিজনদের দাবি। 

Advertisement

এদিকে পুলিশ বিশেষ তদন্ত দল গঠন করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তদন্তে সিসিটিভি ফুটেজ, প্রতিবেশীদের বয়ান, পারিবারিক বিবাদ, আর্থিক লেনদেন এবং মোবাইল কল রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে। ত্বিশার স্বামীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। তাঁর অগ্রিম জামিনের আবেদনও খারিজ করা হয়েছে। তবে ত্বিশার শাশুড়ি তথা অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিং পণের দাবিতে অত্যাচার ও হয়রানির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। ত্বিশাকেই মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন তিনি। খুনের মামলা প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, আদৌ কোনো চার্জ গঠন হয়েছে? তাঁর কথায়, বিষয়টি এখনও ডিসচার্জ পর্যায়ে রয়েছে। আমার মনে হয়, ত্বিশার পরিবারের লোকজনের চাপ ও ভিত্তিহীন অভিযোগের কারণে পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে। ত্বিশার পরিবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এদিকে, মেয়েকে হারিয়ে দিশাহারা ত্বিশার বাবা। বিশেষ করে তাঁদের মেয়ে যে ফিরে আসতে চেয়েছিল, সে কথাই মনে করে আক্ষেপ করছেন তিনি। তাঁর কথায়, মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হোক যাতে দোষীরা শাস্তি পায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ