Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতিকে থানায় তলব, গ্রেপ্তারির সম্ভাবনা

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি তপন দে-কে ঘিরে আজ, রবিবার বিকেল থেকে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতিকে থানায় তলব, গ্রেপ্তারির সম্ভাবনা
  • ১৯ জুলাই, ২০২৬ ১৭:২০
Prefer us on Google

সংবাদদাতা, রাজগঞ্জ: তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি তপন দে-কে ঘিরে আজ, রবিবার বিকেল থেকে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাঁকে রাজগঞ্জের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে রাজগঞ্জ থানার পুলিশ। এরপর থেকেই তাঁর সম্ভাব্য গ্রেপ্তারি নিয়ে জেলাজুড়ে জল্পনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে ৪টের কিছু আগে তপন দে থানায় পৌঁছন। তারপর থেকেই তাঁকে থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ঠিক কী কারণে তাঁকে থানায় ডাকা হয়েছে বা কোন মামলার সূত্রে এই জিজ্ঞাসাবাদ চলছে সেই বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কিছুই জানায়নি।

Advertisement

অন্যদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্বও বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। যদিও রাত পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কী না সেই বিষয়ে পুলিশ সূত্রে কিছু জানা যায়নি।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ