Bartaman Logo
৯ জুন, ২০২৬

ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন প্রধান চন্দা কোচার

ঋণের বিনিময়ে ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও এবং এমডি চন্দা কোচার। ভিডিওকনকে ৩০০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি ৬৪ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ।

ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন প্রধান চন্দা কোচার
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঋণের বিনিময়ে ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও এবং এমডি চন্দা কোচার। ভিডিওকনকে ৩০০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার বিনিময়ে তিনি ৬৪ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। সূত্রের খবর, গত ৩ জুলাই সেই অভিযোগকে মান্যতা দিয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল। দ্ব্যর্থহীন ভাষায় ট্রাইব্যুনাল জানিয়েছে, চন্দার স্বামী দীপক কোচারের মাধ্যমে সরানো হয়েছে এই ঘুষের টাকা। ঋণের ছাড়পত্র দেওয়া, অর্থ হস্তান্তর থেকে শুরু করে ঘুষ হিসেবে দীপকের কাছে অর্থ পৌঁছনো— পুরো প্রক্রিয়াটিতেই পদের অপব্যবহার করেছেন চন্দা। এক্ষেত্রে তিনি নৈতিকতার কোনও ধার ধারেননি।

Advertisement

এক্ষেত্রে ইডির আনা যাবতীয় অভিযোগকেই মান্যতা দিয়েছে ট্রাইব্যুনাল। ইডি জানিয়েছিল, ভিডিওকনকে ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বার্থের সংঘাতের বিষয়টি গোপন রেখেছিলেন চন্দা। আর গোটা প্রক্রিয়ায় আইসিআইসিআই ব্যাঙ্কের অভ্যন্তরীণ নিয়মও লঙ্ঘন করা হয়েছে। কীভাবে ঘুষের টাকা সরানো হয়েছিল, তা ব্যাখ্যা করেছে ট্রাইব্যুনাল। বলা হয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক ভিডিওকনকে ৩০০ কোটি টাকা ঋণ দেয়। এর পরদিনই ভিডিওকনের অধীন এসইপিএল ৬৪ কোটি টাকা ঋণ দেয় ন্যুপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডকে (এনআরপিএল)। এই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুত। যদিও পরে তিনি ইস্তাফা দেন। সংস্থাটি পুরোপুরি ছেড়ে দেওয়া হয় চন্দার স্বামী দীপকের হাতে। স্বামী যে এনআরপিএল-এর সঙ্গে যুক্ত, সেই তথ্যটি গোপন রেখেছিলেন চন্দা। কোচার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই সিদ্ধান্তকেও সমর্থন করেছে ট্রাইব্যুনাল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ