Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

সাত কোটির চেক বাউন্স, প্রাক্তন ক্রিকেটার সেহবাগের ভাই গ্রেপ্তার

২০২২ সালের জালিয়াতি। তারপর ২০২৩ সালে অভিযুক্ত বলে আদালতে ঘোষণা। তারপরও এতদিন অভিযুক্তের নাগাল পায়নি পুলিস। অবশেষে গ্রেপ্তার সেই অভিযুক্ত বিনোদ সেহবাগ।

সাত কোটির চেক বাউন্স, প্রাক্তন ক্রিকেটার সেহবাগের ভাই গ্রেপ্তার
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২২ সালের জালিয়াতি। তারপর ২০২৩ সালে অভিযুক্ত বলে আদালতে ঘোষণা। তারপরও এতদিন অভিযুক্তের নাগাল পায়নি পুলিস। অবশেষে গ্রেপ্তার সেই অভিযুক্ত বিনোদ সেহবাগ। সম্পর্কে যিনি প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের ভাই। জানা যাচ্ছে, চণ্ডীগড়ের মনিমাজরা থানার পুলিস বিনোদ সেহবাগকে গ্রেপ্তার করেছে। এছাড়াও বিষ্ণু মিত্তল এবং সুধীর মালহোত্রা নামে তাঁর আরও দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা তিনজনই ঝালটা ফুড অ্যান্ড বেভারেজেস সংস্থার ডিরেক্টর। 

Advertisement

জানা গিয়েছে, হিমাচল প্রদেশের এক ব্যবসায়ী বিনোদ সহ আরও দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ৭ কোটি টাকার সামগ্রী কেনার পর তাঁকে বিনোদের সংস্থা চেক দিয়েছিল। তবে সেই চেক বাউন্স করে। এও জানা যাচ্ছে, সাতটি পৃথক অ্যাকাউন্টের ১ কোটি টাকা করে চেক হিমাচলের ওই ব্যবসায়ীকে দেওয়া হয়েছিল। সবক’টি চেকই বাউন্স করে। 
উল্লেখ্য, মামলাটি তিন বছর আগের। ২০২২ সালে তিনজনকেই পলাতক ঘোষণা করেছিল স্থানীয় আদালত। পরে ২০২৩ সালে আদালত ওই তিনজনকে অভিযুক্ত হিসেবে ঘোষণা করে। সেই মামলাতেই অবশেষে গ্রেপ্তার করা হল বিনোদকে। আগামী ১০ মার্চ তাঁর জামিনের আবেদনের শুনানি বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ