Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে কাউন্সিলারের বিরুদ্ধে ফ্লেক্স

১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমরেন্দ্রনাথ সামুইয়ের বিরুদ্ধে তারকেশ্বরের বিভিন্ন জায়গায় পোস্টার, ফ্লেক্স পড়ল। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

তারকেশ্বরে কাউন্সিলারের বিরুদ্ধে ফ্লেক্স
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, তারকেশ্বর: ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমরেন্দ্রনাথ সামুইয়ের বিরুদ্ধে তারকেশ্বরের বিভিন্ন জায়গায় পোস্টার, ফ্লেক্স পড়ল। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পোস্টারগুলিতে ওই কাউন্সিলারকে দুর্নীতিগ্রস্ত এবং স্বজনপোষণে অভিযুক্ত করা হয়েছে। ‘১৪ নম্বর ওয়ার্ডের প্রতিবাদীরা’ নাম দিয়ে কেউ বা কারা এই পোস্টার, ফ্লেক্স দিয়েছে বলে দাবি করা হয়েছে। 

Advertisement

পোস্টারগুলিতে বলা হয়েছে, কংগ্রেসে থেকে পুরসভায় চাকরি পেয়ে বামফ্রন্টকে সমর্থন করে উচ্চপদে বহাল, তারপর বিজেপির ঘনিষ্ঠ হয়ে এখন তৃণমূল কাউন্সিলার অমরেন্দ্রনাথ সামুই। একাধিক দুর্নীতি, পুকুর ভরাটে মদত, আবাস যোজনায় নিজের আত্মীয়দের বাড়ি দেওয়া, ছেলের অস্থায়ী চাকরির মতো একাধিক অভিযোগ আনা হয়েছে। ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের বক্তব্য, দুর্নীতির সঙ্গে জড়িত আছেন বলেই কেউ হয়তো এসব পোস্টার দিয়েছে। এলাকার উন্নয়নের স্বার্থে কোনো কাজই তিনি করেননি বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে ওই কাউন্সিলার বলেন, ‘আমার ভাবমূর্তি নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে যে কোনও শাস্তি মেনে নিতে রাজি।’

সম্পর্কিত সংবাদ