Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরকে কুপিয়ে খুনে গ্রেপ্তার পাঁচ

ফুটবল খেলার বিবাদের জেরে ১৬ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসকে খুনের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

কিশোরকে কুপিয়ে  খুনে গ্রেপ্তার পাঁচ
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে ১৬ বছরের কিশোরকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বাড়ি ফুলতলা ও পালপাড়া এলাকায়। আগে সোমবার সন্ধ্যায় তিনজনকে ধরেছিল বারুইপুর থানার পুলিশ। রাতে আরও দু’জনকে পাকড়াও করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুধুই ফুটবল খেলা নিয়ে বচসা, না কিশোর খুনের পিছনে অন্য কোনো কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

ফুলতলা এ ব্লকের বাসিন্দা ১৬ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাস। তাঁর বাবা ভ্যান চালক। পরিবারের লোকজন বলেন, ফুটবল খেলা 
ছিল তার ধ্যানজ্ঞান। এইভাবে ওর প্রাণ কেড়ে নেওয়া হবে ভাবিনি।
 মঙ্গলবার কিশোরের বাবা-মা সহ পরিবার বারুইপুর পুলিশ জেলা সুপারের অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পরিবারের লোকজন বলেন, মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিশোরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে ফুটবল ম্যাচ নিয়ে কয়েকজনের সঙ্গে বচসা হয় প্রসেনজিতের। তারই জের চলছিল। সোমবার সন্ধ্যায় প্রসেনজিৎ ও তার এক সঙ্গীকে পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায় ডেকে পাঠানো হয়। সেখানে পৌঁছতেই প্রসেনজিতের উপর ধারালো অস্ত্র নিয়ে তিন অভিযুক্ত হামলা চালায়। গলায় ছুরির কোপ মেরে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ