আইএফএ শিল্ড। নামের মধ্যেই ঐতিহ্য। ১৮৯৩ সালে পথ চলা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। শিল্ড ঘিরে ময়দানে রাশি রাশি নস্টালজিয়া। আর তা নিয়েই কলম ধরলেন ডগলাস
আইএফএ শিল্ড। নামের মধ্যেই ঐতিহ্য। ১৮৯৩ সালে পথ চলা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। শিল্ড ঘিরে ময়দানে রাশি রাশি নস্টালজিয়া। আর তা নিয়েই কলম ধরলেন ডগলাস
ভারতে আমার প্রথম ক্লাব ইস্ট বেঙ্গল। ময়দান ঘিরে একরাশ নস্টালজিয়া। লাল-হলুদ জার্সি, সমর্থকদের আবেগে মিশে কোচ সুভাষ ভৌমিক। অচেনা ব্রাজিলিয়ানকে আপন করে নিয়েছিল ইস্ট বেঙ্গল ড্রেসিং-রুম। গোয়ার চার্চিল ব্রাদার্সকে টাই-ব্রেকারে হারিয়ে সেবারই আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল। সেই স্মৃতি এখনও অম্লান।
সেবার আইএফএ শিল্ড হয় জানুয়ারিতে। ফাইনালের আগে টগবগিয়ে ফুটছিল ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। দলে এডওয়ার্ড আনসা, ইয়াকুবু, নোয়েল উইলসনের মতো ফুটবলার গোয়ার দলটির সম্পদ। তার উপর গ্রুপ লিগে এই চার্চিলই হারায় ইস্ট বেঙ্গলকে। ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ কেউই হাতছাড়া করতে চাইনি। কলকাতায় নিজেকে প্রমাণ করতে নিজেও মুখিয়ে ছিলাম। যাই হোক, টাই-ব্রেকারে চার্চিলকে হারায় ইস্ট বেঙ্গল। নিজেকে ছাপিয়ে গিয়েছিল গোলরক্ষক সংগ্রাম। এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগায়। পরবর্তীতে ইস্ট বেঙ্গলের সোনার সাফল্য আশিয়ান কাপ। তার সলতে পাকানোও সেদিন শুরু হয়েছিল।