Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফার্স্ট লুক

ফার্স্ট লুক
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

একটি চরিত্র নিয়ে যখন দর্শকের অপেক্ষা শুরু হয়, তখন তা সার্থক বলে মনে করেন নির্মাতারা। ঠিক যেমন শিবানী শিবাজী। ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজি এই চরিত্রের অপেক্ষা বাড়িয়েছে। যাকে পর্দায় জীবন্ত করে তুলেছেন রানি মুখোপাধ্যায়। ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেকটা আত্মবিশ্বাসী থাকে শিল্পীরা। ‘মর্দানি ৩’ নিয়েও রানি আত্মবিশ্বাসী। এবার দোলের রংকে সাক্ষী রেখে আসছে শিবানী শিবাজী রায়। ২৭ ফেব্রুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে এই ছবি। প্রযোজনা সংস্থার তরফে সোমবার মুক্তি পেয়েছে রানির চরিত্রের লুক। হাতে ধরা বন্দুক। চোখ সোজা ক্যামেরায়। এই চরিত্র রানিকে সম্মান, ভালোবাসা দিয়েছে। ফের চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনার সাহস দর্শকই দিয়েছেন বলে জানিয়েছেন নায়িকা। ‘মর্দানি ৩’-এ দর্শক নতুনত্ব দেখতে পাবেন। তার জন্য প্রবল পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন রানি। বাকি বিচারের ভার দর্শকের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ