Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

গুলির জবাবে গোলা চলবে: প্রধানমন্ত্রী

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযান হল অপারেশন সিন্দুর।

গুলির জবাবে গোলা চলবে: প্রধানমন্ত্রী
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযান হল অপারেশন সিন্দুর। শনিবার ভোপালে এভাবেই দেশের সেনাবাহিনীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ‘বীরত্বের প্রতীক হয়ে উঠেছে অপারেশন সিন্দুর।’ পাকিস্তানের প্রতি তাঁর হুঙ্কার— ‘যদি কেউ গুলি চালায়, কামান দিয়ে তার জবাব দেওয়া হবে।’ লোকমাতা অহল্যাবাঈয়ের ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন ভোপালে আয়োজিত হয়েছিল মহিলা সশক্তিকরণ মহাসম্মেলন। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি। সেখানে তিনি বলেন, ‘সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ ভারত। আর আমাদের ঐতিহ্যে সিঁদুর নারীশক্তির প্রতীক। এখন থেকে সিঁদুর হয়ে উঠেছে বীরত্বের প্রতীক।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা কেবল ভারতীয়দের হত্যা করেনি, তারা সংস্কৃতির উপরেও আঘাত করেছে। সমাজে বিভাজনের চেষ্টা করেছে তারা। চ্যালেঞ্জ জানিয়েছে নারীশক্তিকে। সেই শক্তিই জবাব দিয়েছে। সন্ত্রাসবাদ ও তাদের মদতদাতাদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।’ মোদি জানিয়েছেন, ‘আমাদের সেনাবাহিনী পাকিস্তানের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। তারা সেটা কল্পনাও করতে পারেনি।’ সংসদে আরও মহিলা প্রতিনিধি বাড়ানোর কথা জানিয়েছেন মোদি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ