Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলডাঙা, সাগরপাড়া ও জলঙ্গিতে অগ্নিকাণ্ড

চারটি অগ্নিকাণ্ডের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল। সোমবার বেলডাঙার বড়ুয়ায় একটি কাপড়ের দোকানে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডটি ঘটে।

বেলডাঙা, সাগরপাড়া ও জলঙ্গিতে অগ্নিকাণ্ড
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, ডোমকল: চারটি অগ্নিকাণ্ডের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল। সোমবার বেলডাঙার বড়ুয়ায় একটি কাপড়ের দোকানে সবচেয়ে বড় অগ্নিকাণ্ডটি ঘটে। ওই ব্যবসায়ীদর দাবি, আগুনে প্রায় ৭০লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়েছে।

Advertisement

সোমবার ভোরে বেলডাঙার ওই দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রা শাটারের ফাঁক দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বাইরে বেরতে দেখেন। প্রথমে তাঁরাই জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে দমকলবাহিনী সেখানে পৌঁছয়। প্রায় তিনঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সমস্ত নতুন জামাকাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বরকত আলি বলেন, আমি মালপত্র গুছিয়ে ভোর ৩টের দিকে বাড়ি গিয়েছি। পৌনে ৫টা নাগাদ স্থানীয়রা ফোন করে আগুনের কথা জানায়। ঈদের আগে প্রায় ৮০লক্ষ টাকার চুড়িদার, ফ্রক ও রেডিমেড পোশাক দোকামে তুলেছিলাম। বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির জামাকাপড় ছিল। এলাকার লোকজম ও দমকলের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার মধ্যেই বেশিরভাগ জিনিস পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল, বুঝতে পারছি না। শর্ট সার্কিটের কারণে ঘটে থাকতে পারে।
এলাকার বাসিন্দা রাহুতউল্লাহ শেখ বলেন, ভোর সাড়ে ৪টে নাগাদ নামাজ পড়তে যাচ্ছিলাম। তখন শাটারের ভিতর থেকে প্রচুর ধোঁয়া বেরতে দেখি। এরপরই থানা ও দমকলে খবর দেওয়া হয়।
জলঙ্গির কালীগঞ্জে উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে একটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। রবিবার সন্ধ্যায় এঘটনায় কেউ হতাহত না হলেও নগদ টাকা সহ ওই পরিবারের সর্বস্ব পুড়ে গিয়েছে।
পুলিস জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় কালীগঞ্জের রাকিবুল শেখের বাড়িতে উনুনের আগুন থেকে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নলকূপ, মোটর চালিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও খুব একটা কাজ হয়নি। ৩০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে গিয়েছে। ওই পরিবারের টাকাপয়সা, আসবাবপত্র, খাবার-সবই ছাই হয়ে যায়। রাকিবুল শেখ বলেন, দিনমজুরের কাজ করি। বাড়িতে জমি বিক্রির লক্ষাধিক টাকা ছিল। সবই পুড়ে গিয়েছে। সরকারি সাহায্য পেলে ভালো হয়।
সাগরপাড়ার খয়রামারিতে একটি গুদামের সামগ্রী আগুনে পুড়ে গেল। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিস জানিয়েছে, সোমবার দুপুরে হঠাৎ খয়রামারির ডেকোরেটর ব্যবসায়ী আবুল বাসার মণ্ডলের গুদামে আগুন লেগে যায়। এখানেও স্থানীয়রা নলকূপ, মোটরের জলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। গুদামে থাকা প্যান্ডেল তৈরির সমস্ত সামগ্রী পুড়ে যায়। আবুল বাসার মণ্ডল বলেন, আমার ব্যবসার প্রায় তিন লক্ষ টাকার সামগ্রী পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল, বুঝতে পারছি না।
এদিন দুপুরে নওদায় সর্বাঙ্গপুরে একটি পাটকাঠি বোঝাই ইঞ্জিনভ্যানে হঠাৎ আগুন ধরে যায়। রাস্তার মধ্যে দাউ দাউ করে পাটকাঠিবোঝাই ভ্যানটি জ্বলতে শুরু করে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ