Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পুলিশ সুপারের বাংলোর পাশে বাজি পোড়ানো কাণ্ড: অভিযুক্তদের মধ্যে থাকা মহিলাদের জামিন

কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বাংলোর পাশে বাজি পোড়ানো নিয়ে বাসিন্দাদের সঙ্গে গণ্ডগোল ও পথ অবরোধের...

পুলিশ সুপারের বাংলোর পাশে বাজি পোড়ানো কাণ্ড: অভিযুক্তদের মধ্যে থাকা মহিলাদের জামিন
  • ২২ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বাংলোর পাশে বাজি পোড়ানো নিয়ে বাসিন্দাদের সঙ্গে গণ্ডগোল ও পথ অবরোধের জেরে দশজনকে গ্রেফতার করা হয়। পুলিশ তাদের আজ, বুধবার আদালতে তোলে। বিচারক এই দশজনের মধ্যে তিন মহিলার জামিন মঞ্জুর করেছেন। তাদের মধ্যে একজন মহিলা পেশায় আইনজীবী। বাকি সাতজনের মধ্যে পাঁচজনের দু’দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি দু’জনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ