Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

উত্তর ম্যাসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ড, মৃত ৫১

উত্তর ম্যাসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫১ জনের। ১০০ জনেরও বেশি জখম বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

উত্তর ম্যাসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ড, মৃত ৫১
  • ১৬ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

স্কোপজে, ১৬ মার্চ: উত্তর ম্যাসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫১ জনের। ১০০ জনেরও বেশি জখম বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে উত্তর ম্যাসিডোনিয়ার কোকানি শহরের একটি নাইট ক্লাবে কনসার্ট ছিল। সেই কনসার্ট দেখতে নাইট ক্লাবে ভিড় জমিয়েছিলেন ১,৫০০ বেশি মানুষ। ওই কনসার্টেই আতসবাজি ফাটানোর জন্য একটি বিশেষ যন্ত্র আনা হয়েছিল। কোনওভাবেই ওই আতসবাজি ফাটানোর যন্ত্র থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে থাকে ক্লাবে। মুহূর্তে সেই ফুলকি থেকে আগুন ধরে যায় গোটা ক্লাবে। অগ্নিকাণ্ডের জেরে ওই নাইটক্লাবে হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিস। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে ৫১ জনের মৃত্যু হয়ে যায়। আগুন নেভানোর কাজ শেষ হলে। উদ্ধারকাজ শুরু করে দমকল ও পুলিস। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে কোকানি শহরের একটি হাসপাতালে ২৭ জনকে ভর্তি করা হয়েছে। অল্প জখম হয়েছেন যাঁরা, তাঁদের স্কোপজে ও স্টিপ শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নাইট ক্লাবের কনসার্ট দেখতে গিয়েছিলেন মূলত তরুণ-তরুণীরাই। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর ম্যাসিডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ