Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁ লোকালের চাকা থেকে আগুন, আতঙ্ক

মঙ্গলবার বিকালে অশোকনগর স্টেশনের কাছে বনগাঁ লোকালের চাকা থেকে ধোঁয়া ও সামান্য আগুন বের হতে দেখা যায়

বনগাঁ লোকালের চাকা থেকে আগুন, আতঙ্ক
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার বিকালে অশোকনগর স্টেশনের কাছে বনগাঁ লোকালের চাকা থেকে ধোঁয়া ও সামান্য আগুন বের হতে দেখা যায়। এতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রেলকর্মীরা গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা ৪২ মিনিটে বনগাঁ লোকালটি অশোকনগর স্টেশনে ঢোকে। প্ল্যাটফর্মে ঢোকার সময় পিছনের একটি কামরার চাকা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সামান্য আগুনও দেখা যায়।

Advertisement

বিষয়টি নজরে আসতেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। চাকা থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে আতঙ্কিত কয়েকজন যাত্রী তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত চাকা পরীক্ষা করে সারাইয়ের কাজ শুরু করেন। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শেষ করা হয়। প্রায় আধ ঘণ্টা ট্রেনটি অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে থাকে। এর জেরে বনগাঁ-শিয়ালদহ শাখায় কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয় বলে বনগাঁ জিআরপি সূত্রে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ