চিৎপুর মোড় সংলগ্ন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাওয়া গেল নতুন তথ্য। আগুনের উৎসস্থল জানালেন দমকলের ডিজি রণবীর কুমার। তিনি জানিয়েছেন, সোর্স অফ ফায়ার ফার্স্ট ফ্লোর বা দোতলায়। সেখানে পানশালার সঙ্গেই রেস্টুরেন্টের এক্সটেনশন হচ্ছিল। তারই কাজ চলছিল। সেখানকার রান্নাঘর থেকেই প্রথম আগুন লাগে। পরে আগুন লেগে গ্যাসের সিলিন্ডার ফাটে। তারপরেই সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। বিধ্বংসী আগুনের জন্য ধোঁয়ায় ঢেকে যায় হোটেলটি। আর তাতেই শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে বেশিরভাগ জনের। ২০২২ সালে ওই হোটেলের মালিক ফায়ার লাইসেন্স রিনিউ করেছিল। তারপর আর রিনিউ করা হয়নি। অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও সেটা কাজের নয়।


