Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় আবর্জনার স্তূপে আগুন

চুঁচুড়া প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস সংলগ্ন ফাঁকা জমিতে অগ্নিকাণ্ড।

চুঁচুড়ায় আবর্জনার স্তূপে আগুন
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস সংলগ্ন ফাঁকা জমিতে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার আচমকা এই ঘটনা ঘটে। বিদ্যালয় সংসদের পিছনে একটি ঘেরা, ফাঁকা জায়গায় আগুন লাগে। সেখানে আবর্জনা জমা ছিল। দুপুরের পরে কোনোভাবে তাতে আগুন লাগে। ঘিঞ্জি অঞ্চল হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। তবে স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কাছাকাছি রয়েছে পুরসভা ভবন সহ একাধিক অন্যান্য প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। যদিও দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেউ বিড়ি বা সিগারেট খেয়ে সেখানে ফেলে দিয়েছিলেন। তা থেকেই শুকনো আবর্জনাতে আগুন লেগে গিয়েছে। সাম্প্রতিককালে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল চুঁচুড়া বুনোকালি মন্দির সংলগ্ন এলাকায়। সেখানেও একটি ঘেরা এবং ফাঁকা জায়গায় আবর্জনা জমা করা ছিল। তাতেই আগুন লেগে যায়। সেখানে দমকল গিয়ে আগুন নিভিয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার খোদ চুঁচুড়া শহরের মধ্যে এমন ঘটনা ঘটল। পরপর এমন ঘটনায় দমকল কর্তারাও উদ্বিগ্ন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ