Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাউড়িয়া জুট মিলে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকা ক্ষতির আশঙ্কা

আগুনে পুড়ে গেল জুট মিলের গোডাউনে থাকা লক্ষাধিক টাকার পাটজাত পণ্য। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাউড়িয়া জুট মিলে

বাউড়িয়া জুট মিলে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকা ক্ষতির আশঙ্কা
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আগুনে পুড়ে গেল জুট মিলের গোডাউনে থাকা লক্ষাধিক টাকার পাটজাত পণ্য। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাউড়িয়া জুট মিলে। পরে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। যদিও আগুন নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার দুপুর গড়িয়ে যায়। 

Advertisement

সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ বাউড়িয়া জুট মিলের পাটের ফিনিশিং জিনিসের গোডাউনে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যে গোটা গোডাউন আগুনের গ্রাসে চলে যায়। এদিকে মিলে আগুন লাগার বিষয়টি জানাজানি হওয়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পুলিশের পাশাপাশি দমকলেও খবর দেওয়া হয়। পরে একে একে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। যদিও জলের অভাবে সেই কাজে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। পরে মঙ্গলবার দুপুর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। মিলের ন্যাশনাল ইউনিয়ন অব জুট টেক্সটাইল ওয়াকার্সের সাধারণ সম্পাদক রাজীব আলি লস্কর বলেন, পাঁচ ঘণ্টা করে তিনটে শিফটে কাজ করা হলেও রাতে কোনো কাজ হয় না। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ শ্রমিকরা গোডাউন থেকে বের হন। রাতে তারপরেই আগুন লাগে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী কারণে আগুন লেগেছে, দমকল তা খতিয়ে দেখছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ