Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেজরির বিরুদ্ধে এফআইআর

কেজরির বিরুদ্ধে এফআইআর
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস। সরকারি সম্পত্তি আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই মামলার শুনানি চলছে। পরবর্তী শুনানি ১৮ এপ্রিল। জানা গিয়েছে, দ্বারকা এলাকায় ২০১৯ সালে বেআইনিভাবে বড় পোস্টার ও ব্যানার লাগিয়েছিল আপ। সরকারি তহবিলের অপব্যবহার করে এই কাজ হয়েছিল বলে অভিযোগ। আদালতে এ সংক্রান্ত প্রমাণ পেশ করেন শিবকুমার সাক্সেনা নামক এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে কেজরিওয়াল ও দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে পুলিসকে ব্যবস্থা নিতে বলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেহা মিত্তল। তারপরই সরকারি সম্পত্তি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, আপ সুপ্রিমো ছাড়াও দলের প্রাক্তন বিধায়ক গুলাব সিং ও প্রাক্তন কাউন্সিলার নীতিকা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি আম আদমি পার্টি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ