মুম্বই: চিকিৎসকের হাতে জীবন ফিরে পাবেন। এই আশায় কোভিডকালে সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত স্ত্রীকে ভর্তি করেছিলেন দয়ামি আজিমোদ্দিন গাউসোদ্দিন। সেখানেই ফোনের অপরপ্রান্ত থেকে উড়ে এল স্ত্রীকে মেরে ফেলার নির্দেশ। শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি স্বামী। তবু চিকিৎসাধীন স্ত্রীর কথা ভেবে চুপ করে ছিলেন। তিনি অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেও আসেন। তবে চিকিৎসকের কুকীর্তি চেপে রাখা যায়নি। চার বছর আগের ওই সরকারি চিকিৎসকের কোভিড রোগীকে মেরে ফেলার নির্দেশের অডিও ক্লিপিং সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর আজিমোদ্দিনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসক শশীকান্ত দেশপান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মহারাষ্ট্র পুলিস।



