Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে প্রকাশ্যে ধূমপান করলেই জরিমানা! একদিনের অভিযানে আদায় ৩ হাজার টাকা

শিলিগুড়িতে প্রকাশ্যে জনবহুল এলাকায় নিশ্চিন্তে ধূমপান করার দিন শেষ। ধরা পড়লে দিতে হবে জরিমানা। খৈনি, গুটখার ক্ষেত্রেও ধরা পড়লে জরিমানা দিতে হবে।

শিলিগুড়িতে প্রকাশ্যে ধূমপান করলেই জরিমানা! একদিনের অভিযানে আদায় ৩ হাজার টাকা
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে প্রকাশ্যে জনবহুল এলাকায় নিশ্চিন্তে ধূমপান করার দিন শেষ। ধরা পড়লে দিতে হবে জরিমানা। খৈনি, গুটখার ক্ষেত্রেও ধরা পড়লে জরিমানা দিতে হবে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির অঙ্গ হিসেবে পুলিসের সহযোগিতায় স্বাস্থ্যদপ্তরের দল শহরে ঘুরছে। মঙ্গলবার থেকে শিলিগুড়িতে এই অভিযান শুরু হয়েছে। 

Advertisement

এদিন শিলিগুড়ি জংশন ও লাগোয়া এলাকায় ঝটিকা এই অভিযানে প্রকাশ্যে ধূমপান করায় বেশ কয়েকনকে হাতেনাতে ধরে জরিমানা করা হয়। বহু মানুষ বুঝতে পেরে জ্বরন্ত সিগারেট ফেলে পালিয়ে বেঁচেছে জরিমানার হাত থেকে।  দার্জিলিং জেলার ডেপুটি সিএমওএইচ-৪ ডাঃ প্রদীপ্ত ভট্টাচার্য বলেন, পুলিসের সহযোগিতায় এদিন শিলিগুড়ি জংশনের তেনজি নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস ও লাগোয়া এলাকায় আমরা অভিযান চালিয়েছি। প্রায় তিন হাজার টাকা জরিমানা সংগ্রহ হয়েছে। এই জাতীয় প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করে ধরা পড়লে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা করা যাবে। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। 
এরপর বিধান মার্কেট সহ শহরের বিভিন্ন জনবহুল এলাকায় মানুষকে ধূমপান ও তামাকজাত নেশার বিরুদ্ধে সচেতন করার জন্য এই অভিযান জারি থাকবে বলে জানান ডাঃ প্রদীপ্ত ভট্টাচার্য। তিনি বলেন, দার্জিলিং পাহাড়েও আমরা এই অভিযান চালিয়েছি। দার্জিলিং বাসস্ট্যান্ডে প্রকাশ্যে ধূমপান করার দায়ে মোট ২৩ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানার মধ্য দিয়ে লোককে ধূমপান ও তামাকজাত নেশার বিরুদ্ধে সচেতন করতে চাইছি। 
সিগারেট, বিড়ির মতো গুটখা, খৈনির বিরুদ্ধেও এই সচেতনতা অভিযান চলবে। এর পাশাপাশি স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধেও নজরদারি চলবে বলে জানান ডেপুটি সিএমওএইচ-৪। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ