Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

চলচ্চিত্র উৎসব

সম্প্রতি কলকাতায় আয়োজিত হয়েছিল চারদিনব্যাপী এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

চলচ্চিত্র উৎসব
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি কলকাতায় আয়োজিত হয়েছিল চারদিনব্যাপী এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতার অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অডিটোরিয়ামে ‘ফেস্ট ৫ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হয়। সিনেমা, সংস্কৃতির পাশাপাশি জলবায়ু সচেতনতার কথাও উঠে আসে উৎসবে। ৬৯টি দেশ থেকে ৫৫০টিরও বেশি ছবি জমা পড়েছিল। তার মধ্যে ৩০টি ছবি নির্বাচিত হয় প্রদর্শনের জন্য। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মমতা শঙ্কর। তিনি বলেন, ‘সিনেমা সর্বদা সমাজের আয়না। এই চলচ্চিত্র উৎসবে এমন কিছু বিষয় উঠে এসেছে, যা আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। এই চিন্তাধারা আগামীর জন্য কাজ করতে অনুপ্রাণিত করে।’ উৎসবের ডিরেক্টর সৌরভ দে বলেন, ‘বিশ্বজুড়ে যে সমস্ত পরিচালকরা আমাদের এই উৎসবে যোগ দিয়েছেন, তাঁদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ