Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত

জলপাইগুড়ির ময়নাগুড়ির বোলবাড়ি এলাকায় এটিএম লুটের ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত আফজাল খান। বৈকুণ্ঠপুর জঙ্গলে কাঠুরিয়া সেজেছিল সে। জানা যায়, কাঠ...

জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত
  • ১৯ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

জলপাইগুড়ির ময়নাগুড়ির বোলবাড়ি এলাকায় এটিএম লুটের ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত আফজাল খান। বৈকুণ্ঠপুর জঙ্গলে কাঠুরিয়া সেজেছিল সে। জানা যায়, কাঠ ঘাড়ে নিয়ে জঙ্গলের চোরাই পথ দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। তারপর সোজা চলে যায় শিলিগুড়িতে। সেখান থেকে গাড়ি ধরে রওনা হয় হরিয়ানার নুহ জেলায়। এমনটাই জানিয়েছেন ময়নাগুড়ি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে খবর, এটিএম লুটে পঞ্চম অভিযুক্ত যে সময় রাজস্থান জেলে ছিল সেই সময় বাকি চার অভিযুক্তের সঙ্গে তার পরিচয় হয়। এটিএম লুটের ঘটনায় ময়নাগুড়ি থানায় যে চার জন গ্রেফতার হয়েছে তাদের দলে এই অভিযুক্ত যোগদান করে। অভিযুক্তের নামে একাধিক কেস রয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ময়নাগুড়িতে এটিএম লুটে অন্যতম অভিযুক্ত আফজাল খানকে মঙ্গলবার রাতে রাজস্থান থেকে গ্রেফতার করে নিয়ে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এটিএম লুটের ঘটনায় আফজাল খান পঞ্চম অভিযুক্ত, বাকি চার জন এর আগেই গ্রেফতার হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ