Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার

বিশ্বকাপ ফাইনালের পর স্পেন ও আর্জেন্তিনার কয়েকজন ফুটবলার ঝামেলায় জড়ান

আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জুরিখ: বিশ্বকাপ ফাইনালের পর স্পেন ও আর্জেন্তিনার কয়েকজন ফুটবলার ঝামেলায় জড়ান। ভিডিয়োতে এরিক গার্সিয়া ও গাবির উপর হাত তুলতে দেখা যায় লিয়ান্দ্রো পারাদেসকে। এছাড়া মোলিনাও ঘুষি মারেন রড্রিকে। এছাড়া ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ওয়ার নিয়ে ব্যানারও প্রদর্শন করেছিল লো সেলসো, রোমেরোরা। টুর্নামেন্টে জুড়ে আর্জেন্তিনার বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগের তদন্তে নামল ফিফা। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘শৃঙ্খলাবিধি অনুযায়ী অভিযুক্তদের নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। তদন্ত শেষে শৃঙ্খলারক্ষা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

Advertisement

জানা গিয়েছে, শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারায় আর্জেন্তিনার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে দু’টি, পারাদেসের বিরুদ্ধে তিনটি এবং সহকারী কোচ আয়ালার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। আর্জেন্তিনার বিরুদ্ধে অন্য অভিযোগগুলি হল বর্ণবৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, অখেলোয়াড়োচিত হাবভাব, দর্শকদের অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপ। সবমিলিয়ে শা঩স্তির মুখে পড়তে হতে পারে আর্জেন্তিনা জাতীয় দল এবং একাধিক ফুটবলারকে। পাশাপাশি, স্পেনের গাবির বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ