Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

মাঝরাতে খিদে পায়? মুশকিল আসান এই ৪ খাবারে!

প্রায়ই রাত জেগে সিনেমো, ওটিটি দেখতে দেখতে খিদে পেয়ে যায় সৌমির। এই সময় খিদে মেটাতে বারবার হাত চলে যায় চানাচুর, চিপস বা ক্যাডবেরির দিকে।

মাঝরাতে খিদে পায়? মুশকিল আসান এই ৪ খাবারে!
  • ১০ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

কী এমন খাবার, যা মধ্যরাতে খেলে ওজন বাড়ার সম্ভাবনা নেই, আবার পেটও ভরবে? রইল হদিশ। 

Advertisement


প্রায়ই রাত জেগে সিনেমো, ওটিটি দেখতে দেখতে খিদে পেয়ে যায় সৌমির। এই সময় খিদে মেটাতে বারবার হাত চলে যায় চানাচুর, চিপস বা ক্যাডবেরির দিকে। ন’মাসে-ছ’মাসে দু’-একদিন এমন হলে ‘গিল্ট’ ফিলিং আসে ঠিকই, কিন্তু সপ্তাহে দু’-তিন এমন হলে শরীরের দফারফা। সারাদিন ডায়েটে থাকলেও রাতের এই ভুল খাওয়াদাওয়ার জন্য ওজন বাড়বে। এমনিতেই রাত জেগে থাকলে, কম ঘুম হলে তারও প্রভাব পড়ে ওবেসিটিতে। তবু সারাদিনের কাজের পরে দু’-এক দিন ওটিটি, খেলা, সিনেমার জন্য রাত জাগেন অনেকে। কেউ আবার রাত জেগে অফিসের কাজ সারেন। সবক্ষেত্রেই মাঝরাতে টুকটাক খিদে পেতে পারে। এই সময় কিছু না খেলে ঘুম আসতেও চায় না। তাই মধ্যরাতের খিদের জন্য বেছে নিতে পারেন কয়েকটি খাবার।
১) ড্রাই ফ্রুটস: অল্প কয়েকটা চীনেবাদাম, আখরোট, কাজু, কিসমিস! ব্যস, মাঝরাতের খিদে সামলাতে এরাই যথেষ্ট। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফাইবার সমৃদ্ধ ড্রাই ফ্রুটস খেলে পেট সহজে ভরে। তবে সবই দু’-তিনটি করেই নেবেন। একগাদা ড্রাই ফ্রুটস শরীরের জন্য ভালো নয়।
২) কলা: মাঝরাতের খিদে সামলাতে কলা হতে পারে সেরা বিকল্প। এই ফল খেলে রক্তে মেলাটোনিন হরমোনের মাত্রা বেড়ে যায়। মেলাটোনিন মস্তিষ্ককে শান্ত রাখে। এই হরমোনটি ঘুম আনতে সাহায্য করে। তাই কলা খেতে পারেন এই সময়।
৩) ডিম সেদ্ধ: ডিম এমন এক খাবার যা সহজে এনার্জির জোগান দেয়, পেট ভরায়। পেটও ভরবে কিন্তু শরীরে বেশি ক্যালোরি প্রবেশ করবে না, এমন খাবার খুঁজলে ডিম খুব উপযোগী। কুসুম-সহ একটি গোটা ডিম খেলে রাতের খিদে কমবে। 
৪) খেজুর: ডিম সেদ্ধ করতে ইচ্ছা না করলে তিনটি খেজুর খেয়ে নিন। খেজুরে আছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। চারটি খেজুরে আছে ৯০ ক্যালোরি, এক গ্রাম প্রোটিন। খেজুরে থাকে  প্রচুর ক্যালশিয়াম। এছাড়াও পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-কে, এসেনসিয়াল অ্যামাইনো অ্যাসিডে ভরপুর থাকে খেজুর। এই ফল নিয়মিত খেলে হাড় মজবুত হয়। রাতের সুইট ক্রেভিং সামলাতেও খেজুরে আস্থা রাখতে পারেন।

লিখেছেন মনীষা মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ