Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ইতিবাচক বৈঠক

ফেডারেশনের নতুন সভাপতি পদে কে বসবেন, তা নিয়ে চর্চা চলছিল। অবশেষে সামনে এল নির্বাচনের তারিখ।

ইতিবাচক বৈঠক
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফেডারেশনের নতুন সভাপতি পদে কে বসবেন, তা নিয়ে চর্চা চলছিল। অবশেষে সামনে এল নির্বাচনের তারিখ। চলতি বছর ৩১ অক্টোবর বা ১ নভেম্বর হবে সেই নির্বাচন। তারপরই ঠিক হবে টলি পাড়ার বিভিন্ন গিল্ডের সভাপতির পদে কে থাকবেন। সোমবার নন্দনে বিভিন্ন গিল্ড, প্রযোজক, ডিস্ট্রিবিউটরদের নিয়ে একটি বৈঠক ছিল। নেতৃত্ব দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জিৎ সহ আরও অনেকে। এই বৈঠকে সবপক্ষের দাবি মেনে চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। এর আগে ফেডারেশনের সভাপতির পদে ছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। রাজ্যে পালাবদলের পর তিনি সেই পদ থেকে সরে আসেন। তারপর থেকেই ফেডারেশনের নির্বাচন কবে হবে, তার দিকে নজর ছিল ইন্ডাস্ট্রির।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ