শাহরুখের উদ্যোগ
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আশা ভোঁসলেকে শ্রদ্ধাজ্ঞাপন করতে একটি বিশেষ মিউজিক ভিডিয়ো তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সুরকার এ আর রহমান। ‘আশা ফরএভার’ নামক সেই উদ্যোগের অংশ হচ্ছেন শাহরুখ খানও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন রহমান নিজেই। তিনি জানিয়েছেন, আশা ভোঁসলেকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য যে মিউজিক ভিডিয়ো তৈরি হচ্ছে, সেটির অংশ হতে রাজি হয়েছেন শাহরুখ। এই ভিডিয়োতে আশার গান শোনা যাবে। পাশাপাশি থাকবে আরও একাধিক শিল্পীর কণ্ঠস্বর। ভিডিয়োটি কবে প্রকাশ্যে আসবে, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, শীঘ্রই দিনক্ষণ জানাবেন রহমান। উল্লেখ্য, শাহরুখ বর্তমানে ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। বিদেশে জোরকদমে চলছে এই ছবির শ্যুটিং।  

Advertisement