Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অজানা জন্তুর আতঙ্ক!

অজানা জন্তুর আতঙ্ক!
  • ৪ জানুয়ারি, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

আলিপুরদুয়ার জেলা সদরের পাশে ভোলারডাবরির সুবর্ণ কলোনিতে অজানা জন্তুর আতঙ্ক। স্থানীয়রা অনেকেই ওই অজানা জন্তু দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন। গতকাল, শনিবার রাতে অনেকেই ওই অজানা জন্তু দেখেছেন। তারপরেই আর ঝুঁকি না নিয়ে আজ, রবিবার সকালে এলাকার বাসিন্দারা বনদপ্তরে খবর দেন। খবর পেয়ে বক্সার দমনপুর রেঞ্জের বনকর্মীরা এসে জায়গাটি পরীক্ষা করে দেখেন। তারপরে গোটা এলাকা ঘুরে দেখেন বনকর্মীরা। বনদপ্তর এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে। ছাগলের টোপ দিয়ে খাঁচাও পাতা হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণের পর মনে হচ্ছে ওই এলাকায় লেপার্ড থাকার সম্ভবনা রয়েছে। সেই জন্যই ট্র্যাপ ক্যামেরা ও খাঁচা বসানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ