Bartaman Logo
৯ জুন, ২০২৬

বৃদ্ধের বাড়িতে নকল ইউনিফর্ম পরে ভুয়ো ইডি অভিযান, চাঞ্চল্য দিল্লিতে

ঠিক যেন বলিউড ছবি ‘স্পেশাল ২৬’। ভুয়ো ইডি আধিকারিক সেজে হানা দক্ষিণ দিল্লির এক পরিবারে। নেপথ্যে বাড়ির পরিচারিকা। আত্মীয়দের নিয়ে নকল ইউনিফর্মে সেজে লক্ষাধিক টাকা নগদ ও একাধিক দামি জিনিস লুট করে সে। যদিও পরিবারের এক সদস্যের তৎপরতায় ধরা পড়ে যায় তারা। ভেস্তে যায় যাবতীয় পরিকল্পনা।

বৃদ্ধের বাড়িতে নকল ইউনিফর্ম পরে ভুয়ো ইডি অভিযান, চাঞ্চল্য দিল্লিতে
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঠিক যেন বলিউড ছবি ‘স্পেশাল ২৬’। ভুয়ো ইডি আধিকারিক সেজে হানা দক্ষিণ দিল্লির এক পরিবারে। নেপথ্যে বাড়ির পরিচারিকা। আত্মীয়দের নিয়ে নকল ইউনিফর্মে সেজে লক্ষাধিক টাকা নগদ ও একাধিক দামি জিনিস লুট করে সে। যদিও পরিবারের এক সদস্যের তৎপরতায় ধরা পড়ে যায় তারা। ভেস্তে যায় যাবতীয় পরিকল্পনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে ৮৬ বছরের এক বৃদ্ধের বাড়িতে কাজ করত রেখা। গত দু’বছর ধরে কর্মরত ছিল সে। ননদ পূজা রাজপুত ও আরও কয়েকজনের সঙ্গে ভুয়ো ইডি হানার পরিকল্পনা করে রেখা। পরিচারিকার স্বামী প্রকাশ ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির কনস্টেবল হিসাবে কর্মরত। তিনিও এই চক্রে জড়িত ছিলেন। পাশাপাশি এই ঘটনায় যুক্ত ছিলেন উপদেশ সিং থাপা নামে এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী। 
গত ১১ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ তিন ব্যক্তি বাড়িতে ঢুকে পড়ে। নিজেদের ইডি আধিকারিক বলে পরিচয় দেয় তারা। কোনো সার্চ ওয়ারেন্ট বা পরিচয়পত্র না দেখিয়েই তল্লাশি শুরু করে। বৃদ্ধের পরিবারের সদস্যদের মোবাইল ফোন কেড়ে নিয়ে নগদ টাকা ও গয়না দিতে চাপ দিতে থাকে। ভয় দেখিয়ে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। ‘ইডি’ কায়দায় সেই টাকার ছবি তোলে ও গ্রেপ্তারির হুমকিও দেয় তারা। এই সময় বৃদ্ধের স্ত্রী কৌশলে তাঁর নাতির সঙ্গে কথা বলেন। তিনি পেশায় আইনজীবী। গৃহকর্ত্রী ফোনে কথা বলছেন দেখে ঘাবড়ে যায় অভিযুক্তরা। তাড়াহুড়ো করে গাড়িতে চেপে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় প্রায় ৩-৪ লক্ষ টাকা নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে। দক্ষিণ পূর্ব জেলার ডিসিপি হেমন্ত তিওয়ারির নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে শুরু হয় তদন্ত। পরে গাজিয়াবাদে পূজার বাড়িতে হানা দিয়ে নকল ইউনিফর্ম, আইডি কার্ড, গয়না, পিস্তল উদ্ধার করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ