Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাইনরে ফেল করলেও সাধারণ অনার্সে বছর নষ্ট নয়

অবশেষে সাধারণ অনার্সের ক্ষেত্রে মাইনর বিষয়ে ফেল করলেও বছর নষ্ট হওয়ার নিয়ম পাল্টাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

মাইনরে ফেল করলেও সাধারণ অনার্সে বছর নষ্ট নয়
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে সাধারণ অনার্সের ক্ষেত্রে মাইনর বিষয়ে ফেল করলেও বছর নষ্ট হওয়ার নিয়ম পাল্টাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সপ্তম সেমেস্টারে ফেল করলেও ফাইনাল সেমেস্টারে উঠে যাওয়ার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। তবে, ফাইনাল সেমেস্টারের অন্য বিষয়ের সঙ্গে ফেল করা বিষয়টির পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই মিলবে চূড়ান্ত পাশ সার্টিফিকেট। এক্ষেত্রে কলেজ পরিবর্তন করতে পারবেন না সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। 

Advertisement

অনার্স উইথ রিসার্চের ক্ষেত্রে অবশ্য নিয়ম পাল্টাচ্ছে না। ৭৫ শতাংশ বা তার বেশি, অর্থাৎ ৭.৫ সিজিপিএ স্কোর বা তার বেশি পেলে  চার বছরের স্নাতকের পরেই গবেষণার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। তবে, এই কোর্সের ক্ষেত্রে কিন্তু সপ্তম সেমেস্টারের মাইনরে ফেল করলে এক বছর নষ্ট হবে। কারণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেই। আর কোনো বিষয়ে ফেল করলে ৭.৫ সিজিপিএ স্কোর পাওয়াও সম্ভব নয়। তাই এক্ষেত্রে নিজেদের অবস্থান পাল্টাচ্ছে না কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে, সাধারণ অনার্স এবং মেজরে ফেলের বহর বাড়ায় যাতে পড়ুয়াদের এক বছর নষ্ট না হয়, তার জন্য বিভিন্ন রফাসূত্রের খোঁজে নেমেছিল বিশ্ববিদ্যালয়। তারই ফলশ্রুতি হিসাবে সাধারণ অনার্সে এই ছাড় দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ