নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কাজ হারানোর বদলা নিতে মালিকের উপর সশস্ত্র হামলা। হাঁসুয়ার কোপে গুরুতর জখম তামাক ফ্যাক্টরির মালিক। বৃহস্পতিবার এ ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন ছড়াল জলপাইগুড়ির মোহিতনগর এলাকায়। পিন্টু দেবনাথ নামে জখম তামাক ফ্যাক্টরির মালিককে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত প্রসূন দাস ওরফে পোচনকে এলাকার বাসিন্দারা পাকড়াও করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।



