Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কারখানার মালিক

বেলঘরিয়ার শালপাতা বাগান এলাকায় নিকেল কারখানায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার মালিককে গ্রেপ্তার করল পুলিস।

২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কারখানার মালিক
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বেলঘরিয়ার শালপাতা বাগান এলাকায় নিকেল কারখানায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার মালিককে গ্রেপ্তার করল পুলিস। খড়দহের বাসিন্দা ধৃতের নাম অলোক বিশ্বাস। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী দূষণ ছড়ানো, অবহেলার কারণে মৃত্যুর ধারায় পুলিস মামলা দায়ের করেছে। বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং বলেন, কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কীভাবে ওই কারখানাটি চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ঘটনার পরই কারখানাটি সিল করে দিয়েছে পুলিস। শুক্রবার ওই কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান অন্য শ্রমিকরা। সেখানে রবিন হাইত (৬০) ও সুরজিৎ মাইতি (৫৫) নামে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন গোবিন্দ নন্দী বলে অপর শ্রমিক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ