Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখোমুখি: মন্ত্রীকে সমস্যা জানাবেন জনতা

আগামী কাল, বুধবার থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’। কলকাতা পুরসভা সূত্রের খবর, প্রতি সপ্তাহে প্রতি বুধবার সকাল ১১টা থেকে ১২টা এক ঘণ্টা ‘টক টু মেয়র’-এর আদলে এই অনুষ্ঠান হবে।

মুখোমুখি: মন্ত্রীকে সমস্যা জানাবেন জনতা
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, বুধবার থেকে শুরু হচ্ছে ‘মুখোমুখি’। কলকাতা পুরসভা সূত্রের খবর, প্রতি সপ্তাহে প্রতি বুধবার সকাল ১১টা থেকে ১২টা এক ঘণ্টা ‘টক টু মেয়র’-এর আদলে এই অনুষ্ঠান হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফোনের এপারে থাকবেন। নাগরিকরা তাঁদের সমস্যা জানাতে পারবেন। তবে এটা শুধুমাত্র কলকাতা ভিত্তিক নাকি রাজ্যভিত্তিক তা অবশ্য এখনও স্পষ্ট নয়। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, প্রথমে শোনা গিয়েছিল কলকাতা পুরসভায় বসে এই অনুষ্ঠান করবেন মন্ত্রী অগ্নিমিত্রা। কিন্তু, পরে দপ্তরে বসেও তিনি এই অনুষ্ঠান করতে পারেন বলে শোনা যাচ্ছে। এর জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বর চালু করা হবে। সেখানে ফোন করে সরাসরি নাগরিকরা নিজেদের সমস্যা দাবি-দাওয়া জানতে পারবেন। বর্তমানে বহু পুরসভাতে পরিচালন বোর্ড নেই। প্রশাসক বসেছে। কাউন্সিলার নেই। সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধি বা খোদ মন্ত্রী এই ধরনের অনুষ্ঠান করলে সরকারের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ তৈরি হবে। প্রশাসনিক কাজকর্ম আরও জনমুখী হয়ে উঠবে বলে মত সংশ্লিষ্ট মহলের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ