Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের নাম পরিবর্তনের বিল নিয়ে বিস্তর চর্চা বিধানসভায়

বাংলা, হিন্দি, ইংরেজি—তিনটি ভাষাতেই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই বক্তব্য সামনে আসার পর বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছে বিধানসভার অন্দরে।

রাজ্যের নাম পরিবর্তনের বিল নিয়ে বিস্তর চর্চা বিধানসভায়
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা, হিন্দি, ইংরেজি—তিনটি ভাষাতেই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই বক্তব্য সামনে আসার পর বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছে বিধানসভার অন্দরে। কবে বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিল সরকারপক্ষ আনে, তা নিয়ে চর্চা চলছে। আগামী বিধানসভা অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিল আসার কথা জানিয়েছেন শমীকবাবু। দুর্গাপুজো থাকায় চলতি অক্টোবর মাসে বিধানসভার অধিবেশন বসার সুযোগ নেই। নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে পারে। সেই সময় রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিল আসে কি না, সেটাই দেখার। রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত পুরানো ইতিহাস ঘাঁটছেন সচিবালয়ের কর্মীরা। বিধানসভা সচিবালয় থেকে জানা গিয়েছে, ২০১১ সালের ২ সেপ্টেম্বর বিধানসভায় বিল আনে তৃণমূল সরকার। সেই বিলে প্রস্তাব ছিল, রাজ্যের নাম ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলের বদলে পশ্চিমবঙ্গ করা হোক। যদিও সেই প্রস্তাব নাকচ করে দেয় কেন্দ্র। তারপর ২০১৬ সালের ২৯ আগস্ট আরও একটি বিল বিধানসভায় আনে তৃণমূল সরকার। সেই বিলে প্রস্তাব ছিল, রাজ্যের নাম ইংরেজিতে করা হোক বেঙ্গল, হিন্দিতে বঙ্গাল এবং বাংলা ভাষায় বাংলা। কিন্তু সেই প্রস্তাবেও সম্মতি দেয়নি কেন্দ্র। তারপর ২০১৮ সালের ২৬ জুলাই রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত আরও একটি বিল আনে তৃণমূল সরকার। সেই বিলে প্রস্তাব ছিল, তিনটি ভাষাতেই রাজ্যের নাম করা হোক বাংলা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ