৩১ আগষ্ট, লখনউ: যোগীরাজ্যে বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। পাশাপাশি জখম হয়েছেন আরও ৪ জন। রবিবার দুপুরে লখনউয়ের বেহতা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।
৩১ আগষ্ট, লখনউ: যোগীরাজ্যে বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। পাশাপাশি জখম হয়েছেন আরও ৪ জন। রবিবার দুপুরে লখনউয়ের বেহতা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের একাধিক বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিসের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের সময় ওই বাড়িটিতে বাজি তৈরির কাজ চলছিল। বিস্ফোরণের জেরে ছাদের একটি অংশ ধসে পড়ে। ফলে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন। তাঁদেরই মৃত্যু হয়। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।