Bartaman Logo
১০ জুন, ২০২৬

তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ১০, জখম বহু

তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ।

তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ১০, জখম বহু
  • ৩০ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

হায়দরাবাদ, ৩০ জুন: তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের জেরে কমপক্ষে মৃত্যু হয়েছে ১০ জন শ্রমিকের। জখম বহু। সূত্রের খবর, জখমের সংখ্যা ১৫-২০ জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। যার মধ্যে ছ’জনের অগ্নিদগ্ধ দেহ কারখানার ভিতর থেকেই উদ্ধার হয়। বাকি দু’জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তেলেঙ্গানার মেদাক জেলার পশমিলরমের সিগাচি কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামক একটি রাসায়নিক কারখানায় ঘটেছে বিস্ফোরণটি। ওই কারখানায় বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়।

Advertisement

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। উদ্ধারকাজের জন্য দুর্ঘটনাস্থলে গিয়েছে পুলিস, এনডিআরএফ ও এসডিআরএফ।  পুলিস সূত্রে খবর, কারখানায় বিস্ফোরণের জন্য আগুন লেগে গিয়েছে। তাই আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও চালানো হচ্ছে। কিন্তু কীভাবে এই ভয়াবহ বিস্ফোরণ হল তার উত্তর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই রাসায়নিক কারখানাটিতে ওষুধ তৈরি হতো। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ