Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বাদ অক্ষয়?

‘ডোন্ট অ্যাংরি মি’। ‘রাউডি রাঠোর’ ছবিতে অক্ষয় কুমারের এই সংলাপ সিনে প্রেমীদের মুখস্ত। শোনা যাচ্ছে, ফের তৈরি হচ্ছে ‘রাউডি রাঠোর’। সঞ্জয়লীলা বনশালীর প্রযোজনা সংস্থার হাত ধরে তৈরি হচ্ছে এই সিক্যুয়েল

বাদ অক্ষয়?
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘ডোন্ট অ্যাংরি মি’। ‘রাউডি রাঠোর’ ছবিতে অক্ষয় কুমারের এই সংলাপ সিনে প্রেমীদের মুখস্ত। শোনা যাচ্ছে, ফের তৈরি হচ্ছে ‘রাউডি রাঠোর’। সঞ্জয়লীলা বনশালীর প্রযোজনা সংস্থার হাত ধরে তৈরি হচ্ছে এই সিক্যুয়েল। তবে আগের বারের মতো এবার আর মুখ্য চরিত্রে অক্ষয় অভিনয় করবেন না বলেই খবর। পরিবর্তে নতুন প্রজন্মের কোনও অভিনেতাকে ভাবা হচ্ছে। সূত্রের খবর, সিদ্ধার্থ মালহোত্রার কাছে এই ছবির জন্য প্রস্তাব গিয়েছিল। তবে তিনি নাকি রাজি হননি। তাঁর পরিবর্তে কে অভিনয় করবেন, এখন সেদিকেই নজর রাখছে ইন্ডাস্ট্রি। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তবে কেন অক্ষয় জনপ্রিয় ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়লেন, তা নিয়ে জল্পনা অব্যাহত। অক্ষয়ের একের পর এক ছবি বক্স অফিসে আশানুরূপ ফল করতে ব্যর্থ। এর জেরেই কি এমন সিদ্ধান্ত নির্মাতাদের? চর্চা চলছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ