Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান
  • ৩১ মার্চ, ২০২৫ ১৯:০৩
Prefer us on Google

ইসলামাবাদ, ৩১ মার্চ: নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। দেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর এই মনোনয়ন। গত বছর ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে ‘পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স’ (পিডব্লুএ) নামে একটি অ্যাডভোকেসি গ্রুপ। যেটি নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সঙ্গে যুক্ত। পিডব্লুএ-র সদস্যদের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে ইমরান খানের মনোনয়নের বিষয়টি জানানো হয়।

Advertisement

রবিবার পার্টিয়েট সেন্ট্রাম-এর সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, ‘পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।’

প্রতি বছর শত শত মনোনয়ন জমা পড়ে নরওয়ের নোবেল কমিটির কাছে। আট মাসের দীর্ঘ প্রক্রিয়ার পরে প্রাপককে বেছে নেন বিচারক মণ্ডলীর সদস্যরা। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণের জন্য ২০১৯ সালেও পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরানকে মনোনীত করা হয়েছিল।

২০২২ সালের এপ্রিল মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সি হারান ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে জেলে বন্দি তিনি। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মামলায় গত জানুয়ারিতে তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে পাক আদালত। এছাড়াও তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন ‘কাপ্তান’। 

Advertisement
সম্পর্কিত সংবাদ