Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এটিএমে মিলছে না টাকা, প্রতারণার অভিযোগে ধৃত ১

এটিএমে মিলছে না টাকা, প্রতারণার অভিযোগে ধৃত ১
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত কয়েকদিন ধরে টিটাগড়ে একটি এটিএম কাউন্টারে কার্ড পাঞ্চ করার পরেও টাকা বেরচ্ছিল না। অথচ গ্রাহকরা দেখছিলেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এই নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অভিযোগও জানানো হয়। সোমবার সকাল থেকে ব্যাঙ্কের নিরাপত্তা রক্ষী এবং কর্মীরা ওই এটিএম এর উপরে বিশেষ নজর রাখতে শুরু করেন। কিছুক্ষণ পর তারা দেখেন, দুই যুবক ওই এটিএম এ ঢুকে টাকা বেরোনোর জায়গা থেকে একটি টেপ খুলে নিয়ে টাকা বের করছেন। নিরাপত্তারক্ষীরা তাঁদের জাপটে ধরে ফেলেন। ধস্তাধস্তিতে একজন পালিয়ে যায়। তবে একজন ধরা পড়ে যায়। ধৃত যুবকের নাম মনোজকুমার ননিয়া। বাড়ি ধানবাদে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এটিএম কাউন্টারের টাকা বেরনোর জায়গায় টেপ লাগিয়ে দেওয়ার ফলে টাকা বেরতো না। সুযোগ বুঝে এটিএমে ঢুকে ওই টেপ খুলে টাকা বের করে নিত দুষ্কৃতীরা। এভাবেই একের পর এক জালিয়াতি করেছে তারা। ধৃত মনোজকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিস।
সম্পর্কিত সংবাদ