Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এটিএম ভাঙার চেষ্টা

এটিএম ভাঙার চেষ্টা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: কালনায় এটিএম ভাঙার চেষ্টার অভিযোগে দু’জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিস। ধৃতরা হল জামালুদ্দিন মণ্ডল ও কৌশিক হালদার। তাদের বাড়ি যথাক্রমে কালনার রংপাড়া ও হুগলি জেলার পাণ্ডুয়া থানা এলাকায়। মঙ্গলবার গভীররাতে কালনা থানার পুলিস শহরে টহল দেওয়ার সময় দেখে দু’জন কালনা শহরের বকুলতলার একটি এটিএম কাউন্টার ভাঙছে। পুলিস দেখে তারা পালাতে যায়। পুলিস দৌড়ে দু’জনকে ধরে ফেলে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ