সংবাদদাতা, কল্যাণী: ২১ জানুয়ারি কলকাতায় এসইউসিআই-এর ডাকে মহামিছিল রয়েছে। ওই মিছিলের সমর্থনে বুধবার কল্যাণীর কাঠালতলা বাজারে এক পথসভা হয়। আর জি কর কাণ্ড সহ স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থার দুর্নীতিতে, থ্রেট কালচারে জড়িত সমস্ত অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ একাধিক দাবি তোলা হয় সভায়। বক্তব্য পেশ করেন মৃদুল দাস, অঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ।



