Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এসএসকেএমে ভর্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, গীতিকারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী

এসএসকেএমে ভর্তি সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, গীতিকারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার-সুরকার তথা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সেই খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমের চিকিৎসকদের সঙ্গে প্রতুলবাবুর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গতকাল অর্থাৎ সোমবারই কথা বলেন মমতা। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এমনকী রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে তিনি হাসপাতালে পাঠান সঙ্গীতশিল্পীর শারীরিক পরিস্থিতি আরও বিস্তারিতভাবে জানার জন্য। আজ, মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর একটি অপারেশন হয়েছিল, সেই কারণেই গত দু’সপ্তাহ ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে গতকাল, সোমবার মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। আইসিউতে থাকলেও তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। নিয়মিত তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএমে ভর্তি করা হয় সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে। তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা করেছিলেন, স্নায়ু এবং ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ