Bartaman Logo
২৭ মে, ২০২৬

এসব চলতেই থাকে, ‘মেলোডি’ মিম নিয়ে মন্তব্য মোদির

এসব চলতেই থাকে, ‘মেলোডি’ মিম নিয়ে মন্তব্য মোদির
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: হ্যাশট্যাগ মেলোডি। মোদি ও মেলোনির ‘জুটি’ বানিয়ে এমনই এক শব্দ তৈরি করেছেন নেটিজেনরা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমেরও অন্ত নেই। নেটিজেনদের এই মজা নিয়েই এবার মুখ খুললেন স্বয়ং মোদি। সম্প্রতি জেরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে পডকাস্ট চলাকালীন মেলোডি প্রসঙ্গ উঠে আসে। মৃদু হাসি নিয়ে মোদির মন্তব্য, ‘এসব চলতেই থাকে। এনিয়ে সময় নষ্ট করি না’। একটু ঘুরিয়ে নিখিল কামাথের জিজ্ঞাসা, ‘আমার প্রিয় খাবার পিৎজা। পিৎজা তো ইতালির খাবার। সবাই বলে আপনি ইতালির বিষয়ে অনেক কিছু জানেন। আপনি কিছু বলতে চান? আপনি কি ওই মিমগুলো দেখেননি?’ তখনই মৃদু হেসে মোদির উত্তর, এনিয়ে মাথা ঘামানোর সময় নেই। প্রধানমন্ত্রী জানান, ‘আমি তেমন খাদ্যরসিক নই। যে দেশে যা খাবার দেওয়া হয়, মহানন্দে সেটাই খাই।’
Advertisement
সম্পর্কিত সংবাদ