Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মাঠেই ফের হৃদরোগে আক্রান্ত এরিকসেন

ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন আবার হৃদরোগে আক্রান্ত হলেন ম্যাচে। চিকিৎসায় সাড়া দিয়েছেন, বিস্তারিত পড়ুন।

মাঠেই ফের হৃদরোগে আক্রান্ত এরিকসেন
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওদেনসে: ফিরল পাঁচ বছর আগের দুঃস্বপ্নের স্মৃতি। ফের ফুটবল ম্যাচ খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হলেন ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন। এর আগে ২০২১ সালে ইউরো চলাকালীন কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। প্রায় মিনিট পাঁচেক থেমে গিয়েছিল হার্ট। সিপিআর ট্রিটমেন্ট শুরু হয় সঙ্গে সঙ্গে। তাতেই প্রাণে বাঁচেন তিনি। সেই ঘটনার স্মৃতিই ফিরল রবিবার। ইউক্রেনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের ৭৯ মিনিটে হঠাৎই বুক চেপে ধরে মাঠে পড়ে যান এরিকসেন। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন মেডিকেল স্টাফরা। চলে তাঁর চিকিৎসা। ফুটবলাররা সেই সময় তাঁর চারপাশে হাডল করে দাঁড়ান। প্রায় ১৩ মিনিট মাঠেই চিকিৎসা হয় এরিকসেনের। তারপর তিনি উঠে দাঁড়াতে সক্ষম হন। সেই সময় দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। স্ত্রী সাবিনার সঙ্গে কিছুক্ষণ পরে তিনি অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে যান। ডেনমার্ক ফুটবল সংস্থা জানিয়েছে, এখন তিনি সজ্ঞানেই রয়েছেন। চিকিৎসায় সাড়াও দিয়েছেন। তবে ম্যাচটা আর চালু হয়নি। সেই সময় ডেনমার্ক ২-১ ব্যবধানে এগিয়ে ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ