Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রসাদ বিলি ঘিরে হুগলিতে উৎসাহ তুঙ্গে, তরজা শুরু শাসক-বিরোধীর

পূর্ব ঘোষণা মতোই শনিবার হুগলি জেলাজুড়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হয়েছে। হুগলি জেলার বিভিন্ন রেশন দোকান থেকে এদিন নাগরিকদের হাতে প্রসাদী প্যাকেট তুলে দেওয়া হয়।

প্রসাদ বিলি ঘিরে হুগলিতে উৎসাহ তুঙ্গে, তরজা শুরু শাসক-বিরোধীর
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পূর্ব ঘোষণা মতোই শনিবার হুগলি জেলাজুড়ে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ হয়েছে। হুগলি জেলার বিভিন্ন রেশন দোকান থেকে এদিন নাগরিকদের হাতে প্রসাদী প্যাকেট তুলে দেওয়া হয়। সিঙ্গুর, চুঁচুড়া, বাঁশবেড়িয়াতে স্থানীয় বিধায়ক ও মন্ত্রীরা প্রসাদ বিতরণ কর্মসূচিতে ছিলেন। চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদারের ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় প্রসাদ বিতরণ কর্মসূচিতে অংশ নেন। সিঙ্গুরে মন্ত্রী বেচারাম মান্না প্রসাদ বিতরণ করেন।

Advertisement

প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, এদিন বিধানসভা ধরে ধরে প্রায় ২০ হাজার মানুষের কাছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদী প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন ধরে ওই বিতরণ প্রক্রিয়া চলবে। এদিন বিজেপি অবশ্য ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে। বিজেপির রাজ্যনেতা স্বপন পাল বলেন, ভোটের জন্য মেকি হিন্দুত্বের ধ্বজা ধরছে শাসকদল। মানুষকে এভাবে ভোলানো যাবে না। এনিয়ে হুগলি জেলা তৃণমূলের চেয়ারম্যান অসীমা পাত্র বলেন, নিজেদের গোপন কথাটাই বিজেপি নেতা বলে দিয়েছেন। ভগবানের প্রতি বিজেপির ভক্তি আসে ভোট দেখলে। আমাদের ভক্তি সব সময়েই থাকে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ