Bartaman Logo
২৭ মে, ২০২৬

এনকাউন্টারে খতম মাওবাদী

এনকাউন্টারে খতম মাওবাদী
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
রায়পুর: শুক্রবার ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ এক মাওবাদী। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ছত্তিশগড়-ওড়িশা সীমানায় কান্দেশর গ্রামের জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তারা জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু হয়েছে। তার দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। জঙ্গলের গভীরে আরও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ