Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

এনজেপিতে ১৫ লক্ষ টাকার মাদক সহ ধৃত দুই পাচারকারী

এনজেপিতে ১৫ লক্ষ টাকার মাদক সহ ধৃত দুই পাচারকারী
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ট্রেনে করে মাদক পাচারের ছক বানচাল করল জিআরপি। রীতিমতো ফিল্মি কায়দায় এনজেপি স্টেশনে ট্রেনে তল্লাশি চালিয়ে প্রচুর ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জিআরপি। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মুস্তাক শেখ এবং রাকিব শেখ। ধৃতরা কালিয়াচকের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাতে পুলিস জানতে পারে যে ট্রেনে ব্রাউন সুগার পাচার করা হচ্ছে। এরপরেই স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি একাধিক ট্রেনে যাত্রীদের গতিবিধি লক্ষ্য করতে শুরু করে। একাধিক স্টেশনের সিসি ক্যামেরাতে সন্দেহজনক গতিবিধিতে বিশেষ নজর দেওয়া হয়। তড়িঘড়ি বিশেষ দল গঠন করে  স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি। রাতে ডাউন নওগাঁ এক্সপ্রেস এনজেপি পৌঁছতেই জেনারেল কামরায় চারদিক থেকে ঘিরে রেখে অভিযান চালানো হয়। মুস্তাক শেখ এবং রাকিব শেখের দিকে নজর যায় পুলিসের। তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। এরপরেই উদ্ধার হয় ৫২০ গ্রাম ব্রাউন সুগার।
Advertisement
জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গুয়াহাটি থেকে মালদহ নিয়ে যাওয়া হচ্ছিল মাদক। তবে তার আগেই রাস্তায় পুলিস তাদের গ্রেপ্তার করে। এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু হয়েছে। এপ্রসঙ্গে জিআরপি’র সুপারিন্টেন্ডেন্ট কুনওয়ার ভূষণ সিং বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছি। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ