Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

যানজটে নাকাল ইংলিশবাজার শহর, রাস্তাই যেন হয়ে উঠেছে পার্কিং লট

যানজটে নাকাল ইংলিশবাজার শহর, রাস্তাই যেন হয়ে উঠেছে পার্কিং লট
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজার শহরে গাড়ি এবং টোটোর সংখ্যা বাড়ছে। এতে যানজটও বাড়ছে শহরে। শহরের পার্কিং সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি বলেন, আমরা পাঁচ বছরের যে পরিকল্পনা গ্রহণ করেছি, তাতে আগামী দিনে ইংলিশবাজার শহরে পার্কিং লট তৈরি করা হবে। 

Advertisement

মালদহ জেলা পুলিসের এক কর্তা জানান, ইংলিশবাজার শহরের মোট জনসংখ্যার ১০ শতাংশ লোকের নিজস্ব গাড়ি আছে। আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যাটা ২৫ শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। এটা গেল একটা সমস্যা।
দ্বিতীয় সবথেকে বড় সমস্যা, ইংলিশবাজার শহরের এক একটা রাস্তার যা পরিসর, তাতে রাস্তার উপর পার্কিং লট করার কোনও জায়গা নেই। কিছু কিছু রাস্তায় এই ধরনের পার্কিং থাকার ফলে যানজট বাড়ছে। অধিকাংশ রাস্তা দোকানদাররা দখল করে রেখেছেন বলে অভিযোগ। দোকানের বাইরে তাঁরা পণ্য সাজিয়ে রাখছেন। ফলে কিছু রাস্তায় ফুটপাত থাকলেও মানুষকে রাস্তা দিয়ে হেঁটে চলাফেরা করতে হয়। একই রাস্তা দিয়ে মানুষ এবং গাড়ি চলাচলের ফলে যানজট বাড়ছে। এরই মধ্যে শহরবাসীকে রাস্তার উপরেই গাড়ি, বাইক পার্কিং করতে হয়। পুলিস কর্তার কথায়, শহরের পার্কিং সমস্যা সমাধানের একটাই উপায়-সেন্ট্রালাইজড পার্কিং সিস্টেম অথবা বহুতল পার্কিং তৈরি করা। মালদহ মার্চেন্টস চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক উত্তম বসাক  বলেন, আমরা বহুদিন আগে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যানকে বড় গাড়ি এবং বাইকের পার্কিং লট তৈরির জন্য আবেদন করেছিলাম। 
ব্যবসায়ীদের দাবি, পার্কিং ব্যবস্থা না থাকায় ক্রেতারা বিভিন্ন দোকানের সামনে বাইক, গাড়ি রাখেন। দোকানের সামনে গাড়ি রাখার ফলে ব্যবসায়ী থেকে ক্রেতা, প্রত্যেককেই পুলিসি হেনস্তার শিকার হতে হচ্ছে। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ