Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

এনবিইউ’তে আলোচনা চক্র

‘স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্য ও নারী পরিসর’ নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করছে। বিভাগীয় প্রধান মঞ্জুলা বেরার উদ্যোগে ১৯ এবং ২০ ফেব্রুয়ারি বিভাগের হলঘরে এই সভা হবে

এনবিইউ’তে আলোচনা চক্র
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ‘স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্য ও নারী পরিসর’ নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করছে। বিভাগীয় প্রধান মঞ্জুলা বেরার উদ্যোগে ১৯ এবং ২০ ফেব্রুয়ারি বিভাগের হলঘরে এই সভা হবে। আন্তর্জাতিক আলোচনা চক্রে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপা দত্ত, অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শান্তনু সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শ্রাবণী পাল সহ অন্যরা প্রথম দিন বক্তা হিসেবে থাকছেন। দ্বিতীয় দিনেও একাধিক অধ্যাপক আলোচ্য বিষয়ের উপর তাঁদের বক্তব্য রাখবেন। বাংলা বিভাগের পড়ুয়ারা দুই দিনের আলোচনা চক্রে নানা অনুষ্ঠান করবেন বলে জানান বাংলা বিভাগের গবেষক বনি দে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ