নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ৩৫তম প্রতিষ্ঠা দিবস পালন করল ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (এনআইওএস)। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রিত হন স্কুলশিক্ষা সচিব সঞ্জয় কুমার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীন এনআইওএস প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলশিক্ষা এবং কারিগরি শিক্ষা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) পদ্ধতিতে দিয়ে থাকে।



